• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বিরোধী দলীয় নেতা বিষয়ে স্পিকারের আশ্বাসে সংসদে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : একদিন আগে জাতীয় সংসদের অধিবেশন বর্জনের ঘোষণা দিলেও সোমবার অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হলে তারা এতে যোগ দেয়।

রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করে গেজেট প্রকাশ না করা পর্যন্ত তারা সংসদের অধিবেশনে অংশ নেবে না। সোমবার তারা এ সিদ্ধান্ত থেকে সড়ে এসে অধিবেশনে যোগ দেয়।

বিরোধী দলের নেতা রওশন এরশাদ অসুস্থ থাকায় কিছুদিন ধরে জাতীয় পার্টি জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়ে আসছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় পার্টি বিরোধীদলের নেতা হিসেবে জি এম কাদেরের নাম চুড়ান্ত করে স্পিকারের কাছে পাঠানো হয়। তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পিকারের আশ্বাসের প্রেক্ষিতে জাতীয় পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। রোববার জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১