• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার থেকে প্রাথমিকের বই ছাপা শুরু হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বই ছাপার কাজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকে ছাপা শুরু হবে। যে মানের আমরা চাই, সেটা তারা দিতে পারবে বলে জানিয়েছে।

প্রতি বছরের শুরু দিনটিই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বই উৎসব পালন করে আসছে সরকার। তবে করোনার কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। এবার করোনা নিয়ন্ত্রণে আসায় পুরোনো সেই ধারায় ফিরতে চায় সরকার। সে হিসেবে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার কথা আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে নিয়ে আসতে হয়েছে। সে রকম যদি অপ্রত্যাশিত কোনো বিপর্যয়কর পরিস্থিতির তৈরি না হয়, তবে আমরা বিশ্বাস করি, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই দিতে পারব।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১