• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: চুন্নু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে জানিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে তাদের মুসলিম লীগ বানাবে। আর বিএনপিও জানে ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। তাই আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে।

আজ বৃহস্পতিবার বনানীতে দুপুরে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এজন্যই এ বিষয়ে তথ্য দিচ্ছে না সরকার। দেশের মানুষ জানতে চায়, ক্যাপাসিটি চার্জের টাকা কার কার পকেটে গেছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০