• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভোট চলছে ফরিদপুরে, ভোটার উপস্থিতি ‘কম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

এনবি নিউজ :  সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুত শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোট ১২৩টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

এ নির্বাচনে ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে; থাকছে হাজারের বেশি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের ব্যবস্থা। নির্বাচন ঘিরে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সিসি ক্যামেরায় ঢাকায় নির্বাচন কমিশন ভবন থেকে অনিয়ম দেখে গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের পর এ উপ-নির্বাচনে নজর থাকছে স্বাভাবিকভাবে।

এ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ভোটার ২৮ হাজার ১৩৭ জন।

নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।

সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য হয়। এরপর ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০