• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ফরিদপুরের ভোট পর্যবেক্ষণ করে কোনো অনিয়ম দেখতে পাইনি: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : ফরিদপুর-২ আসনের উপনির্বাচন ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকে এখনো কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছি। এখনো কোনো অনিয়ম দেখতে পাইনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামুলক কম দেখা যাচ্ছে বলে জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে এক হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এ সময় স্থগিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত করলেও কমিশন সবকটি কেন্দ্রের তদন্ত করতে চায়। বাকি ৯৪টি কেন্দ্রের তদন্তের জন্য কমিটিকে আরও সাতদিন সময় দেওয়া হয়েছে। তারপরই ব্যবস্থা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০