• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ড। তবে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে দশের মধ্যে থাকলেই বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশ দলের। তবে এই মুহূর্তে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা। ১৪ নভেম্বরের আগে নিচের দিকের দলগুলোর খেলা না থাকায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ বেশি।

সর্বশেষ ১ নভেম্বর আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। দশ নম্বরে আছে আফগানিস্তান। ১১ নম্বরে আছে জিম্বাবুয়ে। চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত দশ নম্বরে থাকা দুই দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সেই হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তানের সরাসরি খেলার সুযোগ আছে—তা একপ্রকার নিশ্চিতই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এর বাইরে অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলগুলো হচ্ছে— নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৮ দল আসবে বাছাইপর্ব থেকে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১