• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বঙ্গবন্ধু টানেলের আংশিক খুলে দেওয়া হবে ২৬ নভেম্বর: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : আগামী ২৬ নভেম্বর বঙ্গবন্ধু টানেলের আংশিক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারা দেশে সেতু নির্মাণ নিয়ে তিনি বলেন, ‘১০০ সেতু উদ্বোধন একসঙ্গে দক্ষিণ এশিয়ায় আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ।’

আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। কারণ, বৈশ্বিক সংকট চলছে। জাতীয় সম্মেলনের আগে সারা দেশের কাউন্সিলগুলো শেষ করা হবে।’ জাতীয় কাউন্সিলের জন্য ১১টা উপকমিটি হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশন বিষয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। আমাদের চেষ্টা আছে, আছে ভুলত্রুটি এবং সংশোধনের চেষ্টাও। নির্বাচন কমিশন নির্বাচন করবে। কমিশন যেটা আছে, সেটা ‘আজিজ মার্কা’ কমিশন নয়। আইনগতভাবে কমিশন কাজ করবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির আপত্তি কোথায়?’

বৈশ্বিক সংকট প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘সামনে অর্থনৈতিক বড় সংকট আসছে। সরকার সেটি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অনেকের তুলনায় বাংলাদেশ এখনও স্বস্তিদায়ক অবস্থানে আছে। সংকটের আলামত আছে বলেই প্রধানমন্ত্রী বারবার এটি উল্লেখ করছেন।’

উল্লেখ্য, পদ্মা সেতুর পর এবার দৃশ্যমান হয়েছে দেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। টানেল চালু হলে দৈনিক ১৭ হাজার ২৬০ এবং বছরে ৭৬ লাখ যানবাহন চলাচল করতে পারবে। টানেল ঘিরে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার জেলার যোগাযোগব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার সুবিধা নিয়ে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগও ইতোমধ্যে শুরু হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০