• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সাম্প্রদায়িক প্রশ্নকারীদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব: দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নে (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) সাম্প্রদায়িক উসকানি দিয়ে প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এটা দেখা অবশ্যই দরকার যে বিষয়টি অবহেলাজনিত, নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই তদন্ত চলছে। অবহেলাও যদি থাকে কিংবা যদি ইচ্ছাকৃত হয়, কোনোটিই কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কাজেই অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’

বুধবার দুপুরে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন জাতীয় জাদুঘরে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় দীপু মনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আমরা সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠন করেছি। কারা এই প্রশ্ন সেট করেছেন, কারা প্রশ্ন মডারেট করেছেন, সেগুলো চিহ্নিত করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।’

এ সময় সাংবাদিকরা জানতে চান কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে? জবাবে দীপু মনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেব, এটা নির্ভর করবে প্রতিবেদনে কী আসে, তার ওপর। কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১