• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আমরা দেশ, সমাজ, রাষ্ট্র বদলাতে চাই: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা দেশ বদলাতে চাই, সমাজ বদলাতে চাই, রাষ্ট্র বদলাতে চাই। তিনি মন্তব্য করে বলেছেন, দেশে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী না খেয়ে মারা যাবে না। তারা বাজার করার জন্য ঢাকায় না গিয়ে সিঙ্গাপুর যায়।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর ভাসানীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আওয়ামী লীগ, টাকা খরচ করার জায়গা পাচ্ছে না। দুর্ভিক্ষ যদি হয় তাদের কি আসে যায়?
তিনি বলেন, শেখ হাসিনা যখন বলেছেন দুর্ভিক্ষ হবে, তখন সাধারণ মানুষের জন্য দেশের মানুষের জন্য দরদ দিয়ে কোনো কথা বলেনি। দেশের আড়াই কোটি মানুষ করোনার মধ্যে দরিদ্র হয়ে গেছে। এই দরিদ্র মানুষদের কোনো সাহায্য সরকার দেয়নি।

মান্না বলেন, চালের দাম ৮০ টাকা কেজি, তারা কমাতে পারে না। লবণ, ডাল, আটা সবকিছু দাম বেশি। কয়েকদিন পরে তাও পাবেন কিনা সন্দেহ। কারণ আমদানি করার টাকাই নাই। ব্যাংকগুলোতে এলসি করার কোনো অবস্থা নেই।

তিনি বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। দেশের বর্তমান পরিস্থিতিতেও জনগণের কাছে বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারি। ধান্দাবাজ লোক দিয়ে আমরা কোনো জোট করছি না। আমরা দেশ বদলাতে চাই, সমাজ বদলাতে চাই, রাষ্ট্র বদলাতে চাই।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০