• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিশ্বকাপ ফাইনালের কিছু নিয়ম পরিবর্তন করল আইসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যে শঙ্কাটা বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো বৃষ্টি। পাকিস্তান ও ইংল্যান্ড দুই শিবিরেই চিন্তা বৃষ্টিকে নিয়ে।

কারণ, ফাইনালের ‘ম্যাচসেরা’ হতে পারে বৃষ্টি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রোববার বৃষ্টির সম্ভাবনা ১০০ শতাংশ। মেলবোর্নে বজ বিদ্যুৎসহ ভারি বৃষ্টি হতে পারে।

আর আবহাওয়ার পূর্বাভাস পেয়েই ফাইনালের আগে খেলার নিয়মে কিছু বদল করেছে আইসিসি। খেলার সময় বাড়ানো তম্মধ্যে অন্যতম ।

জানা গেছে, আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত তার থেকে বেশি সময় থাকবে ফাইনালে।

আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত।রোববার অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, খেলা শেষ করার জন্য ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে বাবর-বাটলারদের।

দ্বিতীয়ত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ফলাফল পেতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের ৫ ওভার করে খেলার নিয়ম। কিন্তু এই ফাইনালে সে নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি।

রোববার মেলবোর্নে দুপুর ২টায় শুরু হবে ফাইনাল। তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর দেড়টায় টস অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টি হয় তা হলে টস পিছিয়ে যাবে। আর টসের পরে বৃষ্টি শুরু হলে খেলা শুরু হতে দেরি হবে।

ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দু’দলকে। সাধারণত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ওভার করে দু’দলকে ব্যাট করতেই হয় ফলাফলের জন্য। বিশ্বকাপের জন্য তা করা হয়েছে ১০ ওভার।

অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালে। বৃষ্টির জন্য রোববার বল মাঠে না গড়ালে খেলা হবে সোমবার।

সেক্ষেত্রে একটি নতুন নিয়ম রেখেছে আইসিসি। তাহলো রোববার যদি কিছুটাও খেলা হয়, সোমবার তার পর থেকে বাকি খেলা হবে। অর্থাৎ, নতুন করে খেলা শুরু হবে না। যেখানে থামবে, সেখান থেকেই পরের দিন খেলা শুরু হবে।

আর বৃষ্টির কারণে সোমবারও মাঠে বল না গড়ালে কি হবে?

আইসিসির নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এককভাবে চ্যাম্পিয়ন হওয়া হবে না বাবর বা বাটলারদের। হবে শিরোপার ভাগাভাগি। ফাইনালে উঠেও দু’দলেরই জয় অধরা থেকে যাবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০