• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ভারতের বাংলা ছবিতে দক্ষিণী সুপারস্টার রামচরণ ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

এনবি নিউজ বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার রামচরণ নাকি ভারতের বাংলা ছবিতে কাজ করতে চলেছেন। সম্প্রতি এ রকমই দাবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সকলের মনেই প্রশ্ন, তা হলে রামচরণ কোন পরিচালকের ছবিতে অভিনয় করবেন? ছবির নাম কী? তার থেকেও বড় কথা, রামচরণের মতো ‘সুপারস্টার’কে ছবিতে নেওয়ার মতো বাজেট কি বাংলা প্রযোজকদের আছে?

অতিমারির পর থেকে হিন্দি সিনেমার অবস্থা বেশ শোচনীয়। এক সময় বক্স অফিসে কামাল দেখানো অক্ষয় কুমার থেকে শুরু করে আমির খান, ধরাশায়ী সকলেই। আর সেখানেই বাজিমাত করেছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা’ ছবির হাত ধরে সারা দেশে দক্ষিণী ছবিগুলিকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ক্রমশ বেড়েই চলেছে। শুধু তাই নয়, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ হোক কিংবা হালফিলের ‘কান্তারা’, সবক’টি ছবিই বক্স অফিসে লেটার মার্কস নিয়ে পাশ করেছে।
একসঙ্গে নাগা-সামান্থা! কোথায় দেখা যাবে প্রাক্তন স্বামী-স্ত্রী কে?

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন রামচরণ। সেখানেই ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এই তারকা। সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। সেই মঞ্চেই তিনি জানান বাংলা সিনেমার প্রতি তাঁর ভাললাগার কথা।ৱ

আরও নির্দিষ্ট করে বললে অভিনেতা জানান, প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায় কাজ করতে কিন্তু, ভারতীয় সিনেমা বদলেছে। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনও বিভাজন থাকছে না। বরং আমরা ধীরে ধীরে সামগ্রিক ভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি। অভিনেতা জানিয়েছেন, তিনি অন্যান্য ভাষাতে কাজ করতে চান। ঠিক যেমন করেছেন তাঁদের পূর্বসুরি রজনীকান্ত, কমল হাসানরা।

জয়াকে আগে এ ভাবে কেউ দেখেনি! ৭ বছর পর পরিচালনায় ফিরে আরও কী কী চমক কর্ণের?

রামচরণ বলেন, ‘‘আমি গুজরাতি ভাষায় কাজ করতে চাই। এ ছাড়াও বাংলা ভাষার ছবি নিয়ে ধারণা রয়েছে। বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোনও পরিচালক আমার কথা ভাবেন তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোনও আপত্তি নেই।’’

প্রসঙ্গত বাংলার সঙ্গে বেশ ভাল যোগাযোগ রয়েছে রামচরণের। তিনি সময় করে বাংলা ছবিও দেখেন। নিজের ছবি ‘আরআরআর’-এর প্রচারের সময় কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন অভিনেতা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১