• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : বিএনপির সঙ্গে বৈঠক করছেন সরকার বিরোধী মোর্চা গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

বৈঠক হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতারা পৌঁছান গুলশান অফিসে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে মঙ্গলবার ১১টা ৪০ মিনিটে।

সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নিচ্ছেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত রয়েছেন।

বিএনপি যখন রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন সমমনা দলগুলোর সঙ্গে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১