• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপি মুখে রক্ষণাত্মক, অন্তরে আক্রমণাত্মক: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মুখে রক্ষণাত্মক থাকলেও অন্তরে আক্রমণাত্মক শোডাউন।’

আজ শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেবিআই) অডিটরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে বিএনপি ডিফেন্সিভ কেন? এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ক্ষমতায় এসে গেছে, মনে হচ্ছে হাওয়া ভবন ফিরে পেলো। তারা রাজপথে বিজয় মিছিল করবে, সরকারের পতন ঘটাবে। এমন অনেক কথা অতীতেও তোতাপাখির মতো আউলিয়েছে।’

বিএনপিকে ‘প্রতিহিংসার রাজনীতির হোতা’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘প্রতিহিংসার এই রাজনীতির সূচনা করেছেন জিয়াউর রহমান। বিএনপি অনিশ্চয়তার দিকে চলছে। কিন্তু বাংলাদেশ কখনও অনিশ্চয়তার দিকে যাবে না। এখন শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখছে।’

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক তামজিদ বিন তূর্য প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১