• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ কোনও পরাধীন দেশ বা কলোনি নয়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : সম্প্রতি দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি তাদের মনে করিয়ে দেন, ‘বাংলাদেশ কোনও পরাধীন দেশ বা কলোনি নয়।’

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করে বলেন, ‘রাষ্ট্রদূতরা শিষ্টাচার সম্পর্কে অবগত এবং এ কারণে এটি গ্রহণযোগ্য নয়। এখন আমরা পরাধীন দেশ বা কলোনি নই এবং এটি তাদের মনে রাখা উচিত। তারা রীতি অনুযায়ী ব্যবহার করবে এটাই কাম্য।’

একই সঙ্গে তাদের কাছে দেশের বিষয়ে জানতে চাওয়ার সংস্কৃতিও পরিবর্তন প্রয়োজন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দুঃখের বিষয় যে আমাদের দেশের বিভিন্নজন আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি সরকারের মতামত চেয়ে থাকেন। এই সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। আজকে অথবা ভবিষ্যতে আমরা এটি অবশ্যই এটি পরিবর্তন করবো।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১