• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী রূপসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক :   বন্ধুর বাড়িতেই তাঁর সঙ্গে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রেম। দেড় মাস হল অভিনেত্রী রূপসার জীবনে এসেছে নতুন মানুষ। রূপসা চট্টোপাধ্যায়। টলিপাড়ার পরিচিত মুখ। জুলাই মাসে ছিল রূপসার জন্মদিন। তখন আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, আপাতত তিনি কোনও সম্পর্কে নেই। একই সঙ্গে ভীষণ খুশিতে আছেন। এই মুহূর্তে তিনি নিজেকে কিছুটা সময় দিতে চান। কিন্তু দু’মাস পরেই ছবিটা সম্পূর্ণ উল্টো। তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম দেখলেই বেশ বোঝা যাচ্ছে।

জীবনে জুড়েছে নতুন নাম। সায়নদ্বীপ সরকার। না গ্ল্যামার-দুনিয়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। আদ্যোপান্ত কর্পোরেট জীবন। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতেই তাঁদের প্রথম দেখা। আর প্রথম ঝলকেই ভাল লাগা তৈরি হয়ে যায়। জীবনের নতুন মানুষ আসায় তাই মন এখন বেশ ফুরফুরে নায়িকার।

অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, কী করে যে ঘটে গেল কে জানে! সবাই বলছে বেশ মিষ্টি লাগছে। একটু ভয়ও লাগছে সবাই এত ভাল বলছে তো, তাই।” নিজের সম্পর্ক নিয়ে কোনও দিনই রাখঢাক নেই তাঁর। তাই এ ক্ষেত্রেও তার অন্যথা নয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১