• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

দলের এমপিদের বিদ্রোহের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : একমাসও হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। নিজ দলের এমপিরাই এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

আর নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিলটি নিয়ে বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

এদিকে ঋষি সুনাকের পিছিয়ে যাওয়ার বিষয়টি আবারও দেখাচ্ছে ‘বিদ্রোহী’ কনজারভেটিভ পার্টির সদস্যদের সামলাতে তিনিও হিমশিম খাচ্ছেন। তারা কয়েক মাস ধরেই বিদ্রোহী মনোভাব দেখাচ্ছেন।
সূত্র: এনডিটিভি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০