• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

রাশিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছে। ছবি : সংগৃহীত

এনবি নিউজ :   রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছে। পরে ঘটনাস্থলে বন্দুকধারীর লাশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করেছে। পরে আরও একজনকে গুলি করেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ক্রিমস্কের রাস্তায় হাঁটার সময় গুলি ছুড়ছেন হামলাকারী। পথে শুয়ে পড়া আরও এক জনের কাছ গিয়ে গুলি চালান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।

রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। এটি ক্রিমিয়া উপদ্বীপের কাছে। এটি ২০১৪ সালে ইউক্রেন থেকে রুশ ভূখণ্ডের সঙ্গে জোর করে দখল করে নেয় মস্কো।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১