• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

 

এনবি নিউজ : কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে দলে দলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। গণসমাবেশস্থল টিউন হল মাঠ কানায় কানায় পূর্ণ । মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে কুমিল্লার আশপাশের জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ পরিচালনা করছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্য সচিব মো. জসিম উদ্দিন।

গত বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই জনতার স্রোত নামে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবকটি উপজেলা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১