• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

কেকের বাজারেও ব্রাজিল-আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

কিংস কনফেকশনারি ইতিমধ্যে ১৫টির মতো এমন কেক বিক্রি করেছে। বেশির ভাগ কেক ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা-সংবলিত।

মো. হাসান ২০০৮ সাল থেকে কিংস চট্টগ্রাম শাখায় কর্মরত। তিনি বলেন, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল থেকে প্রিয় দলের পতাকার রঙের কেকে বিক্রির প্রচলন শুরু করেন তাঁরা। তখন থেকেই তিনি দেখছেন, ব্রাজিল ও আর্জেন্টিনার কেকের চাহিদা বেশি। গত দুই দিনে এমন পাঁচটি কেক বিক্রি হয়েছে। অন্য দলের পতাকার রঙের কেকেরও চাহিদা আছে। তাঁরা কার্যাদেশ নিয়ে একটি দুই কেজি ওজনের স্পেনের ও একটি পর্তুগালের পতাকার রঙের কেক তৈরি করেছেন।

কয়েকজন বিক্রেতা ও ফুটবলপ্রেমীর সঙ্গে কথা বলে জানা গেল, নিজেদের পছন্দের দলের পতাকার রঙের কেক নিয়ে কেউ কেউ প্রিয়জনের জন্মদিন পালন করছেন। আবার অনেকে প্রিয় দলের খেলার দিন কেক নিয়ে যাচ্ছেন।

নগরের এম এম আলি সড়কের মুখের কিংস কনফেকশনারিতে গতকাল রোববার রাতে গিয়ে দেখা যায়, শো কেসে পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের দুটি কেক সাজিয়ে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও এই দুই দলের কেকের ছবি দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এই কেক নতুন এসেছে।

কিংসের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক এনামুল হক বলেন, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা মাথায় রেখে তাঁরা বিভিন্ন দলের পতাকার রঙের কেক তৈরি করেন। পতাকার রং ছাড়াও লিওনেল মেসি, নেইমারের মতো তারকা ফুটবলারদের ছবিসংবলিত কেক তাঁরা তৈরি করেন।

সাধারণত কার্যাদেশের ভিত্তিতে তাঁরা এ ধরনের কেক সরবরাহ করেন। সাধারণ কেকের কেজি ২ হাজার টাকা। কিন্তু এ ধরনের নকশাসংবলিত কেকের কেজি পড়ছে ২ হাজার ৪০০ টাকা করে।

জিইসি মোড়ের ওয়েল ফুডও একই ধরনের কেক তৈরি করছে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম খেলার দিন প্রতিষ্ঠানটি পাঁচ কেজি ওজনের একটি আকাশি সাদা রঙের কেক সরবরাহ করে। একইভাবে তারা ব্রাজিলের পতাকার রঙের তিন থেকে চারটি কেক বিক্রি করেছে।

প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ মঞ্জুর মোরশেদ বলেন, এখানেও ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিযোগিতা দেখছেন তাঁরা। এই দুই দলের কেকই বেশি চলছে। ওয়েল ফুডের এই ধরনের প্রতি কেজি কেক ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা করে পড়ছে।

কাতার বিশ্বকাপে যত দিন ব্রাজিল ও আর্জেন্টিনা থাকবে, তত দিন এই দুই দলের কেকের কদর থাকবে বলে মনে করছেন বিক্রেতারা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১