• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

প্রেমে প্রতারিত হওয়ার স্মৃতিতে ভেঙে পড়লেন নোরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মাসুদ রানা : আগামী ২৯ নভেম্বর. মানে কাল মঙ্গলবার নোরার লাইভ অনুষ্ঠান রয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে। সেখানে কি স্বমহিমায় ধরা দেবেন নোরা? আশায় আশায় রয়েছেন অনুরাগীরা। তার মধ্যেই আর এক কাণ্ড!

 

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

 

নাচের রিয়্যালিটি শো-এ তিনি জনপ্রিয় বিচারক। নাচের বিভঙ্গেও তিনি নজরকাড়া। কথা হচ্ছে নোরা ফতেহিকে নিয়ে। যিনি আপাতত ব্যস্ত ফিফা বিশ্বকাপের গ্র্যান্ড ফ্যান ফেস্টিভ্যালের প্রস্তুতিতে। রিহার্সালের ঝলক প্রকাশ্যে এসেছে। জোরদার মহড়া দিচ্ছেন নোরা। তবে এরই মধ্যে অভিনেত্রী চর্চায় এলেন অন্য এক কারণে।

সম্প্রচারিত রিয়্যালিটি শো-র এক পর্বে চোখের জল লুকোতে দেখা গিয়েছে নোরাকে। এক প্রতিযোগী তখন ‘বড়া পস্তাওগে’ গানে নাচছিলেন। সেই দেখেই আবেগপ্রবণ হয়ে পড়লেন নোরা। কিন্তু কেন?
জানা যায়, এখানেই ব্যথা। কান্না হয়ে জমাট বেঁধে আছে অতীত, এই গানেই। যদিও ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনেন না নোরা। কিন্তু এই নাচ দেখে আর চুপ করে থাকতে পারেননি তারকা। বললেন, “আমার হৃদয় ছুঁয়ে গেল। অনেক আগের কথা মনে পড়ে গেল।”
বিশ্বকাপের উদ্বোধনে খুঁজে পাওয়া যায়নি নোরাকে, তবে হাতাহাতি করে ফের শিরোনামে অভিনেত্রী

রশ্মিকার ভুলের শাস্তি? তাঁর নাম উচ্চারণ করতেও এ বার ভুলে গেলেন পরিচালক ঋষভ

কী ছিল সেই অতীত? অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। প্রেমে প্রতারিত হয়েছিলেন নোরা। অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে ছিলেন তখন। বিচ্ছেদের পর মুষড়ে পড়েছিলেন অভিনেত্রী। পড়ে সেই বৃত্তান্ত চাপা পড়ে গিয়েছে তাঁর সক্রিয় কর্মজীবনে। তবে কিছু সুর কিছু স্মৃতি নিয়ে ফিরে ফিরে আসে। রিয়্যালিটি শো-র মঞ্চে তেমনই এক মুহূর্ত হঠাৎ ফিরে এসেছিল, সেই আবেগ গোপন করতে পারেননি নোরা।

নোরাকে শেষ বার দেখা গিয়েছিল ‘থ্যাঙ্ক গড’-এ। আগামী দিনে ‘হান্ড্রেড পারসেন্ট’ ছবিতে জন আব্রাহাম, রিতেশ দেশমুখ এবং শেহনাজ গিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১