• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আয়াত হত্যা মামলায় আসামির মা-বাবা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে খণ্ডিত দেহ সাগরে ভাসিয়ে দেওয়ার মামলায় গ্রেফতার আসামির মা-বাবার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন আসামি আবির মিয়ার বাবা আজহারুল ইসলাম ও মা আলো বেগম।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।

গতকাল সোমবার নগরের ইপিজেড এলাকা থেকে আবিরের মা-বাবা ও এক বোনকে আটক করা হয়। আজ এই মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়াত। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা সোহেল রানা। নিখোঁজের ১০ দিন পর আবির মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আয়াতকে ছয় টুকরো করে খুন করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১