• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বিএনপি সমাবেশের শর্ত না মানলে, সরকারও সিদ্ধান্ত নেবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : বিএনপি সমাবেশের শর্ত না মানলে, সরকারও সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, বানর-উল্লুক-হনুমান হচ্ছে ১০ প্রকার। একটি বিশেষ প্রজাতির বানরের নাকি হিতাহিত জ্ঞান হারিয়ে গেলে খুব চুলকায়। সেটার সঙ্গে একজন বিএনপির নেতাদের ছবি ট্যাগ করে দিয়েছেন। বানরেরও চুলকায় বিএনপি নেতাদেরও চুলকায়। এটা আমি বলতে চাইনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি, সেটা বললাম আরকি।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, অবশ্যই বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সব সময় বড় সমাবেশ খোলা মাঠে হয়, সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করেছে, আর নয়াপল্টনে যেখানে ৫০ হাজারের মতো মানুষ ধরবে, সেখানে ৮-১০ লাখ মানুষের সমাবেশ কখনই সম্ভব না। তাদের সমাবেশের কারণে ছাত্রলীগের সম্মেলন ৬ তারিখ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিতে পারে না সরকার। সরকার অবশ্যই জনগণের জানমাল বিধানের স্বার্থে, শান্তি বজায় রাখার স্বার্থে, সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রেও বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে; সরকারও তার অবস্থান ব্যক্ত করবে। সেই সঙ্গে আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে।

ড. হাছান বলেন, আমরা তাদের দেশে গণ্ডগোল বাঁধানোর কোনও অনুমতি দিতে পারি না। তারা অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং ওদের সহযোগিতা করার উদ্দেশ্যেই সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে। তারা ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে। যা নয়াপল্টনে সম্ভব নয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১