• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : দুই হাজার চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে শুক্রবার বিকাল ৩টায় শুধুমাত্র রাজধানীর নির্দিষ্ট কিছু কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়।

গত বছরের ৩০ ডিসেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর জন্য আবেদন করেছিলেন ৩১ হাজারের বেশি প্রার্থী। 

পিএসসি জানিয়েছে, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুধু রাজধানীর নির্দিষ্ট কিছু কেন্দ্রে। তবে পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে কেন্দ্রে আসতে হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এই বিশেষ বিসিএসে এমসিকিউ টাইপসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ), আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য সময় দুই ঘণ্টা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০