• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের পদে ফেরার গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, গাজীপুরের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের  পদে ফেরার গুঞ্জন তার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের এক কথায়।

গতকাল বুধবার গাজীপুরের মৌচাকে জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্পের অনুষ্ঠানে সাংবাদিকরা জাহাঙ্গীরের বিষয়ে তাকে প্রশ্ন করেন।

তাজুল বলেন, তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি; সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সময়ের ব্যবধানে এ বিষয়ে বলা যাবে।

এরপর জাহাঙ্গীর সমর্থকরা বলছেন, এর মধ্য দিয়ে তার মেয়র পদে ফেরার ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন।

ওই বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় তার বিরুদ্ধে সতটি মামলা হয়। এসব মামলায় জাহাঙ্গীর আলম হাই কোর্টের আগাম জামিনে আছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১