• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

‘পাঠান’র গান মুক্তির পর ফের বিতর্কে শাহরুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি সিনেমাটির ‘বেশরম রঙ’ গানটি প্রকাশ্যের পর থেকেই বিপত্তি শুরু। বিশেষ করে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। অনেকে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন।

এবার বিতর্ক শুরু হয়েছে ‘পাঠান’র পরের গান, ‘ঝুমে জো পাঠান’ নিয়ে। গান মুক্তির পর ফের বিতর্কে শাহরুখ। কেউ কেউ মনে করছেন পাতে দেওয়ার যোগ্যই নয় গানটি। দৃশ্য নির্মাণ মামুলি, গানের সুরও হৃদয় ছুঁয়ে যায়নি। কেউ তো আবার মনে করছেন নিজেকে আরও ‘হীন’ করছেন শাহরুখ এই ধরনের কাজ করে।

গানের ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, প্রীতমকেই ডেকে নাও স্যার। মানছি ও কপি করে, তবে ভালো গান অন্তত বানায়। আরেকজন লিখলেন, ‘বকওয়াস গান হ্যায় ভাই’ (একেবারে জঘন্য গান)।

‘ঝুমে জো পাঠান’ গানটি টুইটারে শেয়ার করেছিলেন শাহরুখ। তা রি-শেয়ার করে আরেকজন লিখলেন, ‘যেখানে টম ক্রুজ ৬০ বছর বয়সে অসম্ভব সব স্টান্ট করছে, সেখানে শাহরুখ ৫৭ বছর বয়সে ঝুমে জো পাঠানের মতো নিম্নরুচির কাজ করছে।’

প্রশ্ন উঠছে, প্রতিটি ফ্রেমেই ছেঁড়া জামা কেন পরে আছেন নায়ক? আরেক মন্তব্যকারীর জবাব, ‘জ্যাক স্প্যারো সাজতে গিয়েছিলেন বোধ হয়! ঘেঁটে ফেলেছেন।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১