• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মেট্রোরেলের নিরাপত্তায় এমআরটি পুলিশ নামে বিশেষ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : মেট্রোরেলের নিরাপত্তার জন্য আলাদা একটি বিশেষ ইউনিট গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। এমআরটি পুলিশ নামে নতুন ইউনিটি মন্ত্রিপরিষদ বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য রয়েছে। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়ার পর তারা মেট্রোরেলে নিরাপত্তায় কাজ করবেন। যতক্ষণ না নতুন ইউনিটের অনুমোদন পাওয়া যাচ্ছে তার আগ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে বলে জানিয়েছেন কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী বুধবার ২৮ ডিসেম্বর আমাদের জন্য এবং আমাদের বাংলাদেশের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। আমরা মেট্রোরেলে চড়ে ঢাকার যানজটকে দূরে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরায় যোগ দেবেন। সেই সঙ্গে উত্তরায় একটি জনসভাও করবেন মাননীয় প্রধানমন্ত্রী।’

উদ্বোধনী অনুষ্ঠান এবং জনসভা স্থলে প্রধানমন্ত্রী এবং অনেক ভিআইপি উপস্থিত থাকবেন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এই এলাকাটি মূল ঢাকা শহর থেকে বেশ একটু দূরে। আর এ কারণেই আমি আমার সকল সদস্যকে নিয়ে এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীসহ অন্যান্য যারা ভিআইপি আসবেন, তারা যেন নিরাপদে যানজটমুক্ত অবস্থায় অনুষ্ঠানস্থলে আসতে পারেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আর সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০