• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি সন্তোষজনক: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসি টিভির মাধ্যমে আমরা মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল মাধ্যম, প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব।

আজ মঙ্গলবার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা সঠিকতা নিশ্চিত করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি। আপনারা আরও অপেক্ষা করুন। পরে আরও তথ্য জানতে পারবেন। দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।

সিইসি বলেন, আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন আমরাও জানবো। আশা করি, শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুর ভোট গৃহীত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১