• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জনগন নৌকা মার্কায় ভোট দেবে: আ.লীগ প্রার্থী লুৎফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা বলেছেন, চমৎকার পরিবেশে সুষ্ঠু ভোট হচ্ছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। এখানকার মানুষ আর ভুল করবেন না। তারা নৌকা মার্কায় ভোট দেবেন।

তিনি বলেন, ইভিএম নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, প্রশ্ন ছিল। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সুন্দর পদ্ধতিতে ভোট হচ্ছে। কারও ভোট নষ্ট হওয়ার আশঙ্কা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই পদ্ধতিতে ভোট হওয়া উচিত।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের লায়নস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী লুৎফা। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান বলেছেন, তিনি একা যত ভোট পাবেন, বাকি সব প্রার্থীরা মিলে তার চেয়ে কম পাবেন—এমন বক্তব্যের বিষয়ে নৌকার প্রার্থী বলেন, ‘মানুষের মনের ভাবনা উনি (মোস্তাফিজার) কীভাবে বলে ফেলেন! এমন অদ্ভুত কথা বলার মানে নাই।’

লুৎফা বলেন, এত শীত, এত কুয়াশার মধ্যেও সকাল থেকে ভোটারেরা কেন্দ্রে এসেছেন। মা-বোনদের উপস্থিতি ভালো। এবার রংপুরের জনগণ উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেবেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১