• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মেট্রোরেল দেশবাসীর জন্য শেখ হাসিনার উপহার : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল দেশবাসীর জন্য স্বাধীনতার মাসে শেখ হাসিনার বিরাট উপহার। এ মেট্রোরেল আজ কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এ কারণেই বিরোধী দলের মনে বড় জ্বালা।

আজ বুধবার রাজধানীর দিয়াবাড়ি স্টেশন সংলগ্ন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ব্লক সি-১ এর খেলার মাঠে সুধীসমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মেট্রোরেলের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা, বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান ইচিগুচি তোমোহিদে, মন্ত্রিসভার সদস্য ও দেশের বিভিন্ন শ্রেণি পেশার পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘আজকের দিন মেট্রোরেলে দেশবাসীর স্বপ্ন পূরণের দিন’উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের দিকেদিকে উচ্চারিত হচ্ছে প্রধানমনমন্ত্রী শেখ হাসিনার নাম। দেশের মানুষের হাজার বছরের আরাধ্য ছিল মহান স্বাধীনতা। এ স্বাধীনতার মাসে দেশবাসীর জন্য মেট্রোরেল হচ্ছে এক বিরাট উপহার।

দেশের অবকাঠামোগত উন্নয়নের বিবরণ দিয়ে সড়ক পরিবহণমন্ত্রী বলেন, দেশের সড়ক ও যোগাযোগ মাধ্যমে এক বিরাট পরিবর্তন এসেছে। দেশের উন্নয়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবাসেন বলেই এটা সম্ভব হয়েছে। একদিনে শত রাস্তা-শত সড়ক উদ্বোধন করেছে।

দেশের বিরোধী দল ও বিশ্বব্যাংকের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক আমাদের নামে অনেক অপবাদ দিয়েছে। আমরা বীরের জাতি। এগুলোকে অতিক্রম করেই আমরা এগিয়ে চলেছি। আজ দেশের অনেকের মনে বড় জ্বালা। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এ কারণেই তাদের মনে বড় জ্বালা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১