• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মেট্রোরেলের প্রথম চালক কে এই মরিয়ম আফিজা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

 

এনবি নিউজ : স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মেট্রোরেলের শুভ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাসহ সঙ্গীদের নিয়ে মেট্রোরেলে চড়েন। দেশের এ মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।

ডিএমটিসিএল সূত্রে জানায়, ২০২১ সালের ২ নভেম্বর ডিএমটিসিএল এ নিয়োগ পাওয়া এই নারী চালক দক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন টানা এক বছর। এ ছাড়া চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। মরিয়ম আফিজা বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাকি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা এবং কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

মেট্রোরেলের প্রথম চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা সাংবাদিকদের জানান, ‘২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এরপর থেকে স্বপ্ন বুনছি, সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম। তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাবো, এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১