• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় গণমিছিলের অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : ঢাকায় আগামী ৩০ ডিসেম্বর বিএনপিকে গণমিছিল করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণমিছিলে সুনির্দিষ্ট কোনো শর্ত দেওয়া হয়নি। তবে তাদের শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে বলা হয়েছে।

এর আগে, এদিন সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। বৈঠক শেষে ঘণ্টাখানেক পরে তারা ডিএমপি কার্যালয় থেকে বের হন।

ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হবে। বিএনপি নির্দিষ্ট সময়েই গণমিছিল শুরু করবে। ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে। ডিএমপি থেকে সহযোগিতা পাওয়ার আশা করছে বিএনপি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের জন্য প্রথমবারের মত ১০দফা দাবি উত্থাপন করে বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে সেই সমাবেশে কর্মসূচি ঘোষণা করে দলটি। যেখানে ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে সারা দেশে গণমিছিলের ডাক দেয় তারা। তবে একইদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা ছিল অনেক আগে থেকেই। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ করা হলে তারা নতুন করে গণমিছিলের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১