• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সু চি’কে আরও সাত বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : দুর্নীতির দায়ে অং সান সু চি’কে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। এ নিয়ে জান্তার আদালতে তার মোট সাজা হলো ৩৩ বছর। শুক্রবার (৩০ ডিসেম্বর) তাকে পাঁচ অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত।

সামরিক শাসিত মিয়ানমারের একটি গোপন আদালত শুক্রবার সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে। মূলত মিয়ানমারের ডি ফ্যাক্টো বা প্রকৃত নেতা থাকাকালীন সরকারের একজন মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

ইতোমধ্যে কোভিড নিরাপত্তা আইন লঙ্ঘন, ওয়াকি-টকি আমদানি এবং সরকারি গোপনীয়তা আইন ভঙ্গসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সু চি। সব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বমোট ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

তাকে দ্রুত মুক্তি দিতে গত সপ্তাহে আহ্বান জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়াও বিভিন্ন সময় মিয়ানামারের সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: বিবিসি

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০