• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ৯৯ বছর বয়সে মারা গেছেন মোদির মা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মায়ের মৃত্যু নিশ্চিত করে নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে স্থির। তিনি আরও বলেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিচ্ছে, মা আমি সর্বদা সেই ত্রিত্ব অনুভব করছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা রয়েছে নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি জীবন।

কিছু প্রকল্প উদ্বোধন করতে পশ্চিমবঙ্গ রাজ্যে এসেছিলেন মোদি, মায়ের মৃত্যুর খবর পেয়ে গুজরাটে ছুটে যান। গত ৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে শেষবার দেখা হয় প্রধানমন্ত্রী মোদির।

হীরাবেন মোদির ছোট ভাইসহ পরিবারের সঙ্গে থাকতেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রীরা একে একে শোক জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও শোক জানিয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১