• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৬৫ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপি গ্যাসের দাম ৬৫ টাকা কমে বিক্রি হবে।

এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ব্যয় হবে ১ হাজার ২৩২ টাকা। এত দিন এর জন্য দিতে হতো ১ হাজার ২৯৭ টাকা। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

এর আগের মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪৬ টাকা বেড়েছিল। আজ দুপুরে জানুয়ারির জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে আজ এলপি গ্যাসের নতুন দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি বলেন, ১৮টি কোম্পানির মধ্যে ১৬টি কোম্পানির আমদানির ঋণপত্র দেখে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের গড় হিসাব করা হয়েছে। এতে ডলারের বিপরীতে বিনিময় হার ১০৫ টাকা ৬৩ পয়সা। গত মাসে ছিল ১০৫ টাকা ২২ পয়সা। ডলারের দাম আগের মতো ৮০ থেকে ৮৫ টাকায় থাকলে ভোক্তারা বেশি উপকৃত হতেন।

বিইআরসি আরও জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০২ টাকা ৭০ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৭ টাকা ৪১ পয়সা, যা আগে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মকবুল-ই-এলাহী চৌধুরী, আ ব ম ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০