• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ফারদিন হত্যা মামলা: জামিনে মুক্ত বুশরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বুয়েটছাত্র ফারদিন হত্যা মামলায় অভিযুক্ত বুশরা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন।

আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যা মামলায় গ্রেফতার আয়াতুল্লাহ বুশরার জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শনিবার ওই আদেশ দেন।

মঙ্গলবার সকালে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে বুশরাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

বুয়েট ক্যাম্পাসে যাওয়ার কথা বলে গত ৪ নভেম্বর ঢাকার ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বের হন ফারদিন। ওই দিনই তিনি নিখোঁজ হন। ওই দিন ফারদিনের সঙ্গে ছিলেন আয়াতুল্লাহ বুশরা। পর দিন ৫ নভেম্বর রামপুরা থানায় জিডি করেন তার বাবা কাজী নুর উদ্দিন। নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ।

এ ঘটনায় ফারদিনের বাবা পরে মামলা করেন। মামলায় আয়াতুল্লাহ বুশরাকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড শেষে কারাগারে রাখা হয়েছিল বুশরাকে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১