• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীতে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‌ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে দাঁড়িয়ে ছিলেন। বাইরে পুলিশ সদস্যরা ছিলেন। কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় আসেন। এতে বাধা দেয় পুলিশ।

এরপর পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও তাদের লাঠিচার্জ করেন। এতে ছাত্রদেলের বেশ কয়েকজন আহত হন।

পুলিশ বলেছে, কোনো ‍অনুমিত না নিয়ে সমাবেশ করতে চেয়েছিল তারা। তাই তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অপরদিকে ছাত্রদলের দাবি, প্রেসক্লাবের সামনে এ ধরনের সমাবেশ করতে কোনো অনুমতি লাগে না।

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা আবুল বাশার গণমাধ্যমকে বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এখন প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার  উদ্যোগের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় ছাত্রদলের এই সমাবেশের আয়োজন করা হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১