• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রাজশাহীতে প্রধানমন্ত্রী ২৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

 

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ সারা জেলায় আগামীকাল রোববার (২৯ জানুয়ারি) এক হাজার ৩১৭ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি রাজশাহী নগরী ও জেলায় নতুন তথ্য ভবন কমপ্লেক্সসহ ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সম্প্রতি সমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মোহনপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার, রাজশাহী পুলিশ সদর দপ্তর ভবন, রাজশাহী সিভিল সার্জন অফিস ভবন, শেখ রাসেল শিশু পার্ক, রাজশাহী সরকারি বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছয় তলা ফাউন্ডেশনসহ দোতলা হোস্টেল, রাজশাহী চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পাঁচতলা একাডেমিক ভবন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বহুমুখী ভবন, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদী রক্ষা বাঁধ, চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে ভূমি পুনরুদ্ধার ও নৌচলাচল বৃদ্ধি।

প্রকল্পগুলো উদ্বোধন শেষে বিকালে রাজশাহী মাদরাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সারদা পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রবেশনারি সহকারী পুলিশ সুপারদের পাসিং আউট প্যারেডে যোগ দিয়ে রাজশাহী সফর শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের মোট ৯৭ জন এএসপি সারদা পুলিশ একাডেমিতে বছরব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০