• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সরকার গণশুনানি ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ দাবি করেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ঠ। এর সঙ্গে সরকারের জ্বালানি খাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।

দেশের জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনপূর্বক এ খাতের দুর্নীতি ও অপচয় রোধকল্পে সঠিক পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১