• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : সরকার পতন দাবিতে রাজপথে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই মোর্চা আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি দিয়েছে।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ সব বিরোধী দল আশা করি, স্ব স্ব জায়গা থেকে একই কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি বলেন, ঢাকায় ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় মিরপুর ১২ নম্বরে আমাদের পদযাত্রা শুরু হবে। সেখান থেকে আমরা ফার্মগেট, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলে গিয়ে শেষ করব। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ জেলা ও বিভাগীয় পর্যায়েও এই কর্মসূচি করবে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চে রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

প্রেস ক্লাবের সামনে সমাবেশের পর গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পল্টনে মোড় হয়ে কাকরাইল পর্যন্ত যান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১