• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। নির্বাচনি পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেবো।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আমরা আদালতের সব নির্দেশনা মেনেই চলেছি।’

আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সংবিধানের কয়েকটি ধারার কারণেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ওই ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শুধু জাতীয় পার্টির নেতাকর্মীই নয়, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছে।’

তিনি বলেন, ‘মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে। কিন্তু আমরা আদালতের সব নির্দেশনা শ্রদ্ধার সঙ্গে ইতিবাচকভাবেই নিচ্ছি।’

প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জানগণের আস্থা হারিয়েছে। আবার বিএনপিকেও দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি প্রত্যাশা করছে। জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হতে প্রস্তুতি নিচ্ছে।’

এর আগে গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১