• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সালমান শাহর মায়ের আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ার হলেও এখনও কিংবদন্তি। ২৪ বছর বয়সে আচমকাই অস্বাভাবিক মৃত্যুতে থেমে যায় তার পথচলা। তবে এখনও পাল্টাপাল্টি দাবি পরিবার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর। আর এই জট খোলেনি ২৭ বছরেও।

সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই কিছুটা ইঙ্গিত দিয়েই তৈরি করে এই ওয়েব সিরিজ। বুঝানো হয় এখানে এক কিংবদন্তি চলচ্চিত্র যার মৃত্যুর পরে শোবিজ পাড়া কিছুটা থমকে দাঁড়ায়। তাছাড়া অভিনেতার শেষ ছবির ব্যবহৃত নাম ব্যবহারে এটি আরও কিছুটা স্পষ্ট হয়।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ‘বুকের মধ্যে আগুন’ নির্মাণ করছেন ন’ডরাইখ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ফেব্রুয়ারিতে হইচই বাংলাদেশে মুক্তি পাবে। কিন্তু, এর আগেই দেখা দিয়েছে বিপত্তি।

এমন স্পর্শকাতর বিষয়ে বানানো সিরিজে আপত্তি তুলেছেন সালমান শাহ’র মা নিলুফার চৌধুরী ও মামা আলমগীর কুমকুম। আর সে কারণে সালমানের মামা আলমগীর কুমকুম সম্প্রতি পরিচালক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।

নোটিশে বুঝানো হয়, তার ভাগিনার মৃত্যু একটি অস্বাভাবিকভাবে হয়েছে। আর এটি নিয়ে মামলা এখনও চলমান। আর এটি নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে বলে জানা গেছে। তবে এ থেকে বিরত থাকতে হবে নয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সিরিজটি যে সালমান শাহ’র মৃত্যুকে ঘিরে, সেটি নিশ্চিতভাবে বলেননি অংশু। তবে টিজার দেখে কাহিনী আন্দাজ করা গেছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১