• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

পাসের হার ও জিপিএ-৫ দুই দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। পাসের হার ও জিপিএ-৫ দুই দিক থেকেই এগিয়ে আছে ছাত্রীরা।

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন ছাত্রী, তাদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন।

আর পরীক্ষা দেওয়া ৬ লাখ ৯ হাজার ৫২২ জন ছাত্রের মধ্যে ৫ লাখ ১৫ হাজার ২৪৪ জন উত্তীর্ণ হয়েছে।

ছাত্রীদের পাসের হার যেখানে ৮৭ দশমিক ৪৮ শতাংশ, সেখানে ছাত্রদের মধ্যে পাস করেছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

এ বছর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৫ হাজার ৭২১ জন। আর ছাত্রদের মধ্যে ৮০ হাজার ৫৬১ জন জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ ছাত্রদের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব মিলিয়ে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪০৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৮৬ হাজার ৮৬৩ জন।

এর আগে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৭৮ হাজার ৪৬৯ জন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১