• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির: ড. খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেওয়া সম্পর্কে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আজকে যে উদ্দেশে সংবাদ সম্মেলন জন্য ডেকেছি গতকাল শনিবার ইউনিয়ন পদযাত্রায় সংঘটিত বিষয়গুলো আপনাদের অবহিত করা। আপনারা তো জানেন ১০ দফা আমাদের দাবি, প্রথম দফা হচ্ছে- এই অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এসব হলো ইস্যু। এই সরকার কী করছে; না করছে এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতি কে হলো তা নিয়ে মানুষের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০