• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক করা হয়েছে। আর সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের শাহ মিজান শফিউর রহমান।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন- পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট মহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরে ও ট্যুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১