• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২৫ ফেব্রুয়ারি সারা দেশে বিএনপির পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়নের পর এবার জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সকল জেলায় এ কর্মসূচি পালন করা হবে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী কর্মসূচির কথা জানান।

প্রিন্স জানান, চলমান গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণ-বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০