• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

স্পিকারের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টরস ডেভিড নক্স’র সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টরস প্রোগ্রাম ডেভিড নক্স সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তারা ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল (ওয়াও ফেস্টিভ্যাল), নারী উন্নয়ন ও লিঙ্গবৈষম্য নিরসন, বাংলাদেশের নারী নেতৃত্ব এবং নারী নেতৃত্বের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ তৈরি করেছে। প্রত্যন্ত এলাকা থেকেও নারীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশীয় উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তিনি ছেলে ও মেয়ে উভয় সন্তানের ক্ষেত্রে পারিবারিক সব সুযোগ সমভাবে প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

ডেভিড নক্স বাংলাদেশের নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যালে (ওয়াও ফেস্টিভ্যাল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

এ সময় ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১