• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজ যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় বিভিন্ন সময়ে অবহিত করা হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০