• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

টিসিবি জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে সরকারের খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ টাকা।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিস্তারিত জানান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ টাকা।

তিনি জানান, টিসিবির জন্য এই সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল প্রতি লিটার ১৭৭ টাকা।

সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউএন ট্রেডিং এর কাছ থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ তেলও টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৮ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ১৭৮ টাকা।

এর আগে ১৫ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১