• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হব: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমাদের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোনো দল নির্বাচন না করলে সেটি গণ্য হবে না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক। দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান সংসদ এমন কোনো ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে, সংসদীয় ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয় নাই, আর সংবিধান ও শাসনতন্ত্রে নাই। তবে বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হব।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

কৃষকদের ভর্তুকির ব্যাপারে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, কৃষি ক্ষেত্রে যথেষ্ট ভর্তুকি দেওয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টা দেশে দেয়? আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করবো আপনারা পর্যালোচনা করে দেখেন। সেটার তুলনামূলক চিত্র আপনারাই তুলে ধরেন। কাগজপত্র বিশ্লেষণ করে এটা সম্পর্কে আপনারা স্টোরি করেন। তারপর দেখা যাবে আমরা সবাইকে কম দেই, নাকি বেশি দেই।

এর আগে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, ওসি আবুল মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০