• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে হাওরের বুকে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সফর করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকে ঘিরে হাওরের বুক চিরে প্রবেশ করেছে হাজার হাজার গাড়ি। যা হাওরবাসী স্বপ্নেও ভাবেনি, তাই হয়েছে হাওরের পথে। এই প্রথম এমন দৃশ্য দেখে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে হাওরবাসীর মনে।

সোমবার রাত থেকে সকাল পর্যন্ত কয়েক হাজার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ও মোটরসাইকেল চড়ে লাখো মানুষ প্রধানমন্ত্রীর সভাস্থলে উপস্থিত হয়েছেন।

এ সফর ঘিরে হাওরের বুক চিরে প্রবেশ করেছে হাজার হাজার গাড়ি, যা হাওরবাসী স্বপ্নেও ভাবেনি, তাই হয়েছে হাওরের পথে। এই প্রথম এমন দৃশ্য দেখে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে হাওরবাসীর মনে।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা দলে দলে মিঠামইন হ্যালিপেডে সভাস্থলে যোগ দিচ্ছেন।

প্রধানমন্ত্রী সফর উপলক্ষ্যে বিভিন্ন স্লোগানে মুখোরিত হাওরের চারপাশ। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর নানা রঙের পোশাকে উচ্ছ্বসিত হাওরবাসী ভোর থেকেই যাত্রা শুরু করেন মঞ্চের দিকে।

মঙ্গলবার সাড়ে ১০টায় মিঠামইন আবদুল হামিদ সেনানিবাসে হেলিকপ্টারযোগে আসবেন। পরে নবনির্মিত সেনানিবাস উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় মিঠামইন হ্যালিপেডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০